| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট সাংস্কৃতিক জোটের স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-09-2025 ইং
  • 130229 বার পঠিত
কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট সাংস্কৃতিক জোটের স্মারকলিপি প্রদান
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট সাংস্কৃতিক জোটের স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার  (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্পী কল্যাণ, সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক উন্নয়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার বিভিন্ন প্রস্তাবনা স্মারকলিপিতে তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন কুষ্টিয়ার সংস্কৃতির উজ্জ্বল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “কুষ্টিয়া শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক হৃদয়ভূমি। এই ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। স্মারকলিপি প্রদানের সময় জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম