স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সরকার বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ১ জুলাই ২০২৫-এ একটি গুরুত্বপূর্ণ তফসিল প্রকাশ করেছে। এতে দেশের আদালতসমূহে নির্দিষ্ট কিছু বিরোধ ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রকাশিত তফসিল অনুযায়ী—
১। পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ধারা ৫-এ উল্লিখিত বিষয়গুলো এখন সরাসরি এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে।২। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এ বর্ণিত ভাড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ হবে।৩। সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সম্পর্কিত বিরোধ অন্তর্ভুক্ত করা হয়েছে।৪। State Acquisition & Tenancy Act, 1950-এর section 96 অনুযায়ী অগ্রক্রয় সম্পর্কিত মামলা এই তফসিলের আওতায় পড়বে।৫। একইভাবে Non-Agricultural Tenancy Act, 1949-এর section 24 অনুযায়ী অগ্রক্রয়ের বিরোধও অন্তর্ভুক্ত।৬। পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ধারা ৮ অনুযায়ী ভরণপোষণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে।৭। Negotiable Instruments Act, 1881-এর section 138 অনুযায়ী চেক ডিসঅনার সম্পর্কিত অভিযোগ (অনধিক ৫ লক্ষ টাকার ক্ষেত্রে) এখতিয়ারের অন্তর্ভুক্ত হয়েছে।৮। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ধারা ৩ ও ৪ অনুযায়ী যৌতুক সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত হয়েছে।৯। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ১১(গ)-তে উল্লিখিত যৌতুকজনিত নির্যাতনের অভিযোগও তফসিলে স্থান পেয়েছে।
তফসিলটি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অনুমোদন করেছেন এবং প্রজ্ঞাপন স্বাক্ষর করেছেন আইন মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই তফসিল প্রকাশের ফলে পারিবারিক ও সামাজিক বিরোধসহ আর্থিক লেনদেন ও যৌতুকজনিত অপরাধ দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে। এর মাধ্যমে সাধারণ জনগণ আইনের আওতায় ন্যায্য সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে আরও কার্যকর সুযোগ পাবেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |