| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় প্রতিবন্ধী আয়নালের ইজিবাইক ছিনতাই, মানবেতর জীবনযাপন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-09-2025 ইং
  • 175801 বার পঠিত
কুষ্টিয়ায় প্রতিবন্ধী আয়নালের ইজিবাইক ছিনতাই, মানবেতর জীবনযাপন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় প্রতিবন্ধী আয়নালের ইজিবাইক ছিনতাই, মানবেতর জীবনযাপন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া শহরের সকাল-সন্ধ্যা গলির অসহায় প্রতিবন্ধী আয়নাল হক বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। জীবিকার একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে তিনি এখন হতাশায় দিন কাটাচ্ছেন। গত ২৭ মে ২০২৫ দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে তার ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এরপর থেকে তিনি আর সেটি ফিরে পাননি। ইজিবাইক ছাড়া আয়ের কোনো পথ না থাকায় তার সংসার এখন চরম সংকটে পড়েছে।

আয়নাল হক বলেন, “আমি অসহায় প্রতিবন্ধী মানুষ। ইজিবাইক চালিয়েই পরিবার চালাতাম। সেই অবলম্বনটুকু হারিয়ে আমি এখন অন্ধকারে পড়ে গেছি। দয়া করে আমার ইজিবাইকটি উদ্ধার করে দিলে আবারও জীবিকা নির্বাহ করতে পারব।”

অসহায় আয়নাল হকের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। কেউ সহযোগিতা করতে চাইলে তার মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন – ০১৭১২-৭০১৯৫৭।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম