| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ছাত্রশিবির সভাপতির বক্তব্য : “আমরা চাই এমন প্রজন্ম গড়ে উঠুক যারা হবে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক”

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-10-2025 ইং
  • 129764 বার পঠিত
কুষ্টিয়ায় ছাত্রশিবির সভাপতির বক্তব্য : “আমরা চাই এমন প্রজন্ম গড়ে উঠুক যারা হবে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক”
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ছাত্রশিবির সভাপতির বক্তব্য : “আমরা চাই এমন প্রজন্ম গড়ে উঠুক যারা হবে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক”

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা চাই সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা হবে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। এমন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দেবে।”

তিনি আরও বলেন, “গত জুলাই ও আগস্ট থেকে ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে এমন এক নতুন ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে, যেখানে থাকবে শিক্ষার্থীর কল্যাণ, অধিকার আদায় ও নেতৃত্ব তৈরির কর্মসূচি। ইতিবাচক রাজনীতির এই ধারাবাহিকতার কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি আস্থা রেখেছে, সংগঠনটিও সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি ইমরান বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া এবং অধ্যাপক ড. কামরুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম