কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দ্রুত বিকশিত হচ্ছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। শহরের নিশান মোড় এলাকায় গড়ে ওঠা এ ডিজিটালাইজড শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর অল্প সময়েই অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে।
প্লে গ্রুপ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানকারী প্রতিষ্ঠানটিতে রয়েছে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থাই। শিক্ষার্থীদের জন্য রয়েছে এসি ক্লাসরুম, মাল্টিমিডিয়া সমৃদ্ধ স্মার্ট ক্লাস, উন্নত পরিবহনব্যবস্থা এবং নিরাপদ আবাসিক সুবিধা। প্রতিষ্ঠানজুড়ে রয়েছে প্রযুক্তিনির্ভর শিক্ষাদান, যাতে শিক্ষার্থীরা সময়োপযোগী দক্ষতায় সমৃদ্ধ হতে পারে।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, “এডুকেয়ার কুষ্টিয়াবাসীর প্রতিষ্ঠান। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতায় এ প্রতিষ্ঠান ভবিষ্যতে শিক্ষার রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করবে ইনশাআল্লাহ।”
শিক্ষাবিদরা মনে করেন, আধুনিক যুগে ন্যায়নিষ্ঠ, মানবিক ও সৃজনশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রযুক্তিভিত্তিক শিক্ষা অপরিহার্য। তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত করার সুযোগ দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ক্যাপ্টেন এম নুরুল ইসলাম বলেন, “এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ আধুনিক, ডিজিটাল এবং ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে কাজ করছে।”
উন্নত সুযোগ-সুবিধা, প্রযুক্তিনির্ভর পাঠদান ও সুশৃঙ্খল পরিবেশের কারণে দিনদিন অভিভাবকদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। কুষ্টিয়ায় মানসম্মত শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |