কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। রোববার সকালে তিনি ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটি যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সকল সহায়তার ব্যবস্থা করা হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ লাগা আগুনে মুহূর্তেই বসতঘর পুড়ে যায়। এতে পরিবারের মূল্যবান আসবাবপত্র, পোশাক, নথিপত্রসহ প্রায় সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো প্রাণহানি ঘটেনি।
এসময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও গণমানুষের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্যসহায়তা প্রদান করেন এবং এলাকার জনগণের পাশে মানবিকভাবে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |