| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুর-১ আসনে এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 84548 বার পঠিত
মেহেরপুর-১ আসনে এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
ছবির ক্যাপশন: মেহেরপুর-১ আসনে এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

মেহেরপুর প্রতিনিধি : হিরোক খান 

মেহেরপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার সোহেল রানার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

শনিবার (গতকাল) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের কার্যালয় থেকে ইঞ্জিনিয়ার সোহেল রানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা এনসিপির সদস্য (লিয়াজু) মো. মাহাবুব ই তৌহিদ রবিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ খান ও আসিক রাব্বি, সদস্য (লিয়াজু/সংগঠন) মো. হাসনাত জামান সৈকত, সদস্য (অর্থ) মো. তামিম ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুর-১ আসনে এনসিপির নির্বাচনী তৎপরতা আনুষ্ঠানিকভাবে গতি পায়।

এনসিপি নেতৃবৃন্দ এ সময় বলেন, মেহেরপুর-১ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ইঞ্জিনিয়ার সোহেল রানা একজন যোগ্য, দক্ষ ও জনবান্ধব প্রার্থী। তার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও রাজনৈতিক সচেতনতা এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা আরও জানান, আগামী দিনে দলীয় কর্মসূচি, জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে একটি ইতিবাচক ও গণমুখী রাজনীতির বার্তা পৌঁছে দিতে এনসিপি দৃঢ়প্রতিজ্ঞ।

মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আশাবাদের আবহ, যা আসন্ন নির্বাচনে মেহেরপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম