| বঙ্গাব্দ
ad728
ad728

খুলনা বিভাগীয় প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে সম্প্রীতির বন্ধন জোরদার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-03-2026 ইং
  • 154 বার পঠিত
খুলনা বিভাগীয় প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে সম্প্রীতির বন্ধন জোরদার
ছবির ক্যাপশন: ইফতার ও দোয়া মাহফিলে সম্প্রীতির বন্ধন জোরদারখুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মিলনমেলা

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার আবহে কুষ্টিয়ায় সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয় খুলনা বিভাগীয় প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করতে শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় শহরের পরিমল টাওয়ারের চতুর্থ তলায় খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

রমজানের পবিত্রতা ও আধ্যাত্মিকতার আবহে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও অতিথিদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুজ্জামান জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার সোহেল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান শুধু সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সময়। সমাজে সত্য, ন্যায় ও নৈতিকতার পক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং দেশের অব্যাহত অগ্রগতির জন্যও প্রার্থনা করা হয়।

আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ককে আরও দৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন, যা আয়োজনটিকে পরিণত করে এক উষ্ণ মিলনমেলায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম