কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে আত্মত্যাগ, সাহস এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনা মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও গণকল্যাণভিত্তিক সমাজ গঠনের প্রেরণা হিসেবে ধারণ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস ও আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, ইউনিটের সেক্রেটারি মো. আক্তারুজ্জামান (কাজল মাজমাদার), সদস্য মিরাজুল ইসলাম (রিন্টু), সুলতান মারুফ তালহা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাবৃন্দ, রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তা কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে কাজ করে যাচ্ছে। শহীদদের স্মৃতির প্রতি যথার্থ সম্মান জানাতে সমাজে ন্যায়, শান্তি, সহনশীলতা ও মানবিকতার চর্চা আরও বিস্তৃত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়।
শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। উপস্থিত ব্যক্তিরা বীর শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |