কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩ নম্বর বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় উঠে এসেছেন খোকসা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান তপু। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তিনি জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।
বেতবাড়িয়া ইউনিয়ন খোকসা উপজেলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানকার মানুষের নাগরিকসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির অগ্রগতি এবং তরুণ সমাজের কর্মসংস্থানের মতো বিষয়গুলোকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরছেন মোঃ আরিফুর রহমান তপু।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর রাখার চেষ্টা করে আসছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শুনছেন তিনি। বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন তিনি।
মোঃ আরিফুর রহমান তপু বলেন, “জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে বেতবাড়িয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং একটি জনবান্ধব, স্বচ্ছ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করবেন। রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষিখাতের অগ্রগতি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে উন্নয়নের পরিকল্পনা, জনসেবার প্রতিশ্রুতি এবং জনগণের আস্থা অর্জনের ভিত্তিতে। সেই প্রত্যাশার মধ্যেই বেতবাড়িয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আরিফুর রহমান তপুর নাম ধীরে ধীরে আলোচনায় উঠে আসছে।
জনসেবা, স্বচ্ছতা ও উন্নয়নের প্রত্যয় নিয়ে আগামী দিনের বেতবাড়িয়া ইউনিয়ন গঠনের স্বপ্ন দেখছেন তিনি। মানুষের পাশে থেকে একটি আধুনিক, মানবিক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকারই তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন তার সমর্থকরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |