| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার খোকসায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-09-2025 ইং
  • 174107 বার পঠিত
কুষ্টিয়ার খোকসায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার খোকসায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার খোকসায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ ও আত্মহত্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমাজ থেকে অপরাধ দমন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও একটি উন্নত খোকসা গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সভায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, “সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আপনাদের মতামত ও পরামর্শ আমাদের জন্য দিকনির্দেশক। কুষ্টিয়াকে আরও সমৃদ্ধ ও উন্নত করতে প্রশাসন সর্বদা জনগণের পাশে থাকবে।তিনি আরও বলেন, দুর্নীতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে স্থানীয় উন্নয়ন ও সমস্যা সমাধানে নানা প্রস্তাবনা তুলে ধরেন।ইউএনও প্রদীপ্ত রায় দীপন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষ এগিয়ে এলে শান্তিপূর্ণ ও উন্নয়নশীল খোকসা গড়ে তোলা সম্ভব হবে। সভা শেষে জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করে কুষ্টিয়ার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।উপজেলাবাসী এ মতবিনিময় সভাকে খোকসার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনে এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে দেখছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম