| বঙ্গাব্দ
ad728
ad728

বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আত্মপ্রকাশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 12-10-2025 ইং
  • 146986 বার পঠিত
বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আত্মপ্রকাশ
ছবির ক্যাপশন: বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আত্মপ্রকাশ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের সংগঠন হিসেবে এই শাখা কাজ করবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখার লক্ষ্যে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের খেয়া রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল হোসেন ও রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হক পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজীব এবং কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা কমিটির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জানারুল ইসলাম জয়, সহকারী সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহকারী প্রচার সম্পাদক রিমন দেওয়ান, কুষ্টিয়া জোন কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি শাজাহান আলী সাজ্জাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান বিপ্লবসহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা।

পরে ২৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমেদ আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু ঘোষণা করা হয়।

প্রধান অতিথি আবুল কাশেম খোকন বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে ইলেকট্রনিক্স খাত একটি সম্ভাবনাময় ক্ষেত্র। কুষ্টিয়ার ব্যবসায়ীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

জেলার নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমেদ আলী বলেন, “ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই সংগঠন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি গ্রাহকদের মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করতে কাজ করবে।”

সভায় জানানো হয়, সংগঠনটি সারা দেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে ইলেকট্রনিক্স খাতে ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম