| বঙ্গাব্দ
ad728
ad728

দৌলতপুরের দরবার প্রধান শামীম হত্যা: গ্রেপ্তার দুই, তদন্তে নতুন গতি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-04-2026 ইং
  • 21989 বার পঠিত
দৌলতপুরের দরবার প্রধান শামীম হত্যা: গ্রেপ্তার দুই, তদন্তে নতুন গতি
ছবির ক্যাপশন: দৌলতপুরের দরবার প্রধান শামীম হত্যা: গ্রেপ্তার দুই, তদন্তে নতুন গতি

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার দৌলতপুরের বহুল আলোচিত দরবার প্রধান আব্দুর রহমান শামীম হত্যা মামলায় অবশেষে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ প্রতীক্ষার পর এই গ্রেপ্তারকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রোববার রাতে উপজেলার ফিলিপনগর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সোমবার পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩)। দেশজুড়ে আলোচিত এই নৃশংস হত্যাকাণ্ডে এটাই প্রথম গ্রেপ্তার, যা জনমনে নতুন করে আশার সঞ্চার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওর খণ্ডিত অংশকে কেন্দ্র করে আব্দুর রহমান শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি গোষ্ঠী উত্তেজনা সৃষ্টি করে। এর জেরে গত ১১ এপ্রিল দুপুরে ফিলিপনগরের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা। হামলায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা দরবার প্রধান শামীমকে টেনেহিঁচড়ে বের করে নির্মমভাবে হত্যা করে।

এই মর্মান্তিক ঘটনায় ১৩ এপ্রিল নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং পুলিশের তদন্তের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামে একজনকে থানায় নেওয়া হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, এ হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তি হত্যার ঘটনা নয়, বরং আইন-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তাই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই গ্রেপ্তার তদন্তে নতুন মাত্রা যোগ করবে এবং ঘটনার পেছনের প্রকৃত উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করতেও সহায়ক হবে। এখন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচিত এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় রয়েছে পুরো দেশ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম