কুষ্টিয়া প্রতিনিধি:
দৌলতপুর (কুষ্টিয়া-১) আসনের বর্তমান সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কানাই ভাইয়ের অফিসে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দীর্ঘ সময়ব্যাপী এ মতবিনিময় সভা শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা দৌলতপুর আসনের উন্নয়ন, জনসেবা এবং সামগ্রিক অগ্রগতিতে তাঁর ভূমিকা আরও কার্যকর ও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার অবকাঠামো উন্নয়ন, জনগণের দৈনন্দিন সমস্যা সমাধান এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের কল্যাণে একসাথে কাজ করাই বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক পরিবেশ আরও স্থিতিশীল ও উন্নয়নমুখী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অন্যদিকে কানাই ভাইয়ের অফিসে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকে স্থানীয় রাজনৈতিক মহলে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ভবিষ্যতে দৌলতপুরের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে দৌলতপুরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |