কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় বেলুন উড়িয়ে উদ্বোধনের মাধ্যমে। পরে একটি বর্ণাঢ্য র্যালী কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘ ৫০ বছরে এই বাহিনী দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।”
তিনি আরও বলেন, পরিবর্তিত সময় ও চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের আনসার-ভিডিপির বিভিন্ন কর্মকর্তা, প্রশিক্ষক, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘ পাঁচ দশক ধরে দেশের সার্বিক নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |