| বঙ্গাব্দ
ad728
ad728

মুজিবনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা ও শিক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-07-2026 ইং
  • 7322 বার পঠিত
মুজিবনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা ও শিক্ষা সামগ্রী বিতরণ
ছবির ক্যাপশন: মুজিবনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা ও শিক্ষা সামগ্রী বিতরণ

মেহেরপুর প্রতিনিধি: হিরক খান

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ছাতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দারিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাও. তাজউদ্দীন খানের প্রচেষ্টায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে এসব ছাতা ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের ইউনিয়ন প্রতিনিধি মো. সোহেল রানা মোল্লা, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, ইউনিয়ন পরিষদের সহকারী সচিব সাকিব হাসানসহ দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

ছাতা ও শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম