| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল-কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-09-2026 ইং
  • 528 বার পঠিত
কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল-কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার
ছবির ক্যাপশন: নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

সভায় প্রধান অতিথি ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বক্তব্যে পুলিশ সুপার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাও প্রতিষ্ঠানের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্য পূরণে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিবিড় তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সব শিক্ষক-শিক্ষিকার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষিকারা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সভায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম