কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন শাখার চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের খোঁজখবর নেন। এসময় তিনি সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, “সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষ যেন সহজে সেবা পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সকল কর্মকর্তা ও কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |