কুষ্টিয়া প্রতিনিধি:
মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কুষ্টিয়ার “খ” সার্কেলের উদ্যোগে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) সকালে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া চেয়ারম্যান পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানে মোঃ জিয়ারুল (৪৭) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
এ ঘটনায় উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হলে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |